ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেনীতে মাইক্রোবাসচাপায় প্রকৌশলী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের মালীবাগ এলাকায় মাইক্রোবাসের চাপায় রুবেল কুমার দে (৩০) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিংগুলী গ্রামের সংকর কুমার দে-এর ছেলে। তিনি চট্টগ্রামের বাঁশখালীস্থ কোর পাওয়ার টেক নামের একটি বেসরকারি সংস্থায় প্রকৌশলী হিসেবে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে স্ত্রীসহ ছাগলনাইয়া থেকে মোটরসাইকেল যোগে ফেনীতে আসছিলেন রুবেল। এ সময় কাজীরবাগ ইউনিয়নের মালিবাগ স্কুলের সামনে মোটরসাইকেলটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি ও তার স্ত্রী ছিটকে পড়ে যান।

স্ত্রী সঞ্চিতা কোমরে ব্যথা পেলে তাকে একটি সিএনজিতে তুলে দিয়ে তিনি মোটরসাইকেল নিয়ে আসছিলেন। কিছুদূর আসার পর আরেকটি মাইক্রোবাস তাকে চাপা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন জানান, হাসপাতালের জরুরি বিভাগে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print