ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মো. মুফিজ (৩৮) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

আজ শুক্রবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড গঞ্জম আলী সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুফিজ সরফভাটা ২নং ওয়ার্ডের বদনি বাপের বাড়ির আব্দুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, দুপুরে প্রকাশ্যে এ গুলির ঘটনা ঘটেছে।  ‘ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তবে পূর্বের ঘটনার জের ধরে ওই এলাকার সন্ত্রাসী ওসমানের ভাইয়েরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।’

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি বলেন, কে বা কারা মুফিজকে হত্যা করেছে এখনো জানা যায়নি। তার শরীরে গুলির আঘাত পাওয়া গেছে।

স্থানীয়দের সাথে কথা বলে ধারনা করা হচ্ছে, তার প্রতিপক্ষ একটি সন্ত্রাসী গ্রুপ এ তাকে হত্যা করেছে। আমরা তদন্ত করে বিষয়টি জানাবো। তবে নিহতের বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print