ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ শুক্রবার (৯ এপ্রিল) মারা গেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

‘ডিউক অব এডিনবার্গ’ খেতাবধারী এই যুবরাজের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৯ বছর।

বিবিসির বরাতে জানা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথ তার স্বামীর মৃত্যুর ঘোষণা দিয়েছেন বলে রাজপরিবারের তরফ থেকে জানানো হয়েছে। শুক্রবার সকালে তিনি বাকিংহাম প্যালেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে, দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে গত ১৬ মার্চ হাসপাতাল ছাড়েন ফিলিপ।

এদিকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানায়।

জানানো হয়, প্রধানমন্ত্রী প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজ-পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ আজ শুক্রবার সকালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print