ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দেশে করোনায় আরও ৯৪ জনের প্রাণহানি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দেশে করোনায় আরও ৯৪ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সরকারি হিসেবে নতুন আরও ৪ হাজার ১৯২জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ ১৫ এপ্রিল সরকারি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৯১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

এর আগে বুধবার (১৪ এপ্রিল) দেশে আরও ৫ হাজার ১৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা যান দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯৬ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৫১৩ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩ হাজার ১৯৪ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ২৯ লাখ ৮৩ হাজার ৯০১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮৮ লাখ ২০ হাজার ১৬৬ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি ১৬ লাখ ৫ হাজার ২২০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২১ লাখ ৪৯ হাজার ২২৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৯২ জনের।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print