ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পলোগ্রাউন্ড এলাকা থেকে অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নগরীর কোতোয়ালী থানার রেলওয়ে পলোগ্রাউন্ড সংলগ্ন এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ।

গতকাল সোমবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নগরের পলোগ্রাউন্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহ আলম প্রকাশ আলম (৪২), মো. সোহেল প্রকাশ জুয়েল (২৩), আল আমিন প্রকাশ সুমন (২৪), শহিদুল আলম সানি (৩১), শফিকুল ইসলাম (২০) ও মো. সুজন প্রকাশ হানিফ (২১)।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির বলেন, ‌‘গতকাল (সোমবার) দিবাগত রাতে পলোগ্রাউন্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, একটি টিপ ছুরি ও একটি লোহার ছুরিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’

ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print