ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মধ্যরাতে লালখান বাজার মাদ্রাসা থেকে মুফতি হারুন ইজহার আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার থেকে হেফাজত নেতা মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রিয় কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ছিলেন। তিনি হেফাজতের আরেক আলোচিত নেতা মুফতি ইজহারের ছেলে।

গতকাল বুধবার (২৮ এপ্রিল) রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে হেফজতের পক্ষ থেকে নিশ্চিত করা হলেও রাতে এ ব্যাপারে র‌্যাবের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করে হেফাজতের আহ্বায়কের প্রেস সচিব ইনামুল হাসান ফারুকী জানান, রাত ১২টার দিকে মুফতি হারুন ইজহারকে ওই মাদরাসা থেকে র‌্যাবের একটি টিম গ্রেফতার করে।

হারুন ইজহারের ব্যক্তিগত সহকারী মো. ওসমান বলেন, ‘রাত সাড়ে ১১ টার দিকে র‍্যাবের কয়েক গাড়ি এসে মাদ্রাসা ঘেরাও করে

শায়খকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।’

জানাগেছে, হারুন ইজহারের বিরুদ্ধে সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় সংশ্লিষ্ঠতাসহ পূর্বের কয়েকটি নাশকতার ঘটনার ইন্দনের অভিযোগ রয়েছে।এছাড়া তার বিরুদ্ধে মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ, শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনাসহ সর্বমোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ এবং দুই মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনায় তিনি দীর্ঘদিন কারাভোগও করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print