ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাস চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর অনুমতি চান পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে গাবতলীতে সড়কও অবরোধ করেন তারা। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয় তাদের। স্বল্প সুদে ঋণসহ ৪ দফা দাবি জানিয়েছেন বাস মালিকরা।

গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় সকালে সড়কের দুইপাশে যানচলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচলে সরকারের কাছে অনুমতি চান তারা।

শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে পুলিশ। ধীরে ধীরে যান চলাচলও স্বাভাবিক হওয়া শুরু করে। তবে হঠাৎই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশের সাথে শ্রমিকদের শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। ৫ শ্রমিককে পুলিশ ভ্যানে তোলা হলেও সেখান থেকে পালিয়ে যান ৩ জন। বাকি ২ জনকে পরে ছেড়ে দেয়া হয়। শ্রমিক নেতা আর পুলিশের দাবি, আন্দোলনকারীরা পরিবহন শ্রমিক নন।

ঘটনাস্থলের পাশের একটি ভবনে লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের পুনর্বাসনের দাবিতে, সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এ সময় সরকারের কাছে চার দফা দাবি জানান তারা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print