ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নবাবগঞ্জে ১০ জনের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১০ জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সনাক্ত হওয়া ১০ জনই পেশায় শ্রমিক। তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে নবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের কাজে এসেছিলেন।

আজ শনিবার (৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, আক্রান্ত বিভিন্ন বয়সী ওই ১০ জন শ্রমিকের কাজ করেন। গত মাসের ১৮ তারিখে তারা সকলে ট্রাকযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে আশ্রয়ণ প্রকল্পের কাজের জন্য নবাবগঞ্জে এসেছিলেন। বিষয়টি জানতে পেরে ২৬ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য তাদের ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এখনও তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

তাদের সকলের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ধরণের ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে নিশ্চিত করেন ডা. শহিদুল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print