ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ই-ভ্যালির বিরুদ্ধে মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির বিরুদ্ধে মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গ্রাহক ও মার্চেন্টদের ৩৩৮ কোটি টাকা অবৈধভাবে সরিয়ে নেয়ার আশঙ্কায় আইনি ব্যবস্থা নেয়ার চিন্তা করা হচ্ছে।

একইসঙ্গে ই-ভ্যালির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের পাওয়া আর্থিক অনিয়মগুলো তদন্ত করে যথাযথ পদক্ষেপ নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

গ্রাহকদের কাছ থেকে অগ্রিম ২১৪ কোটি টাকা নেয়ার পরও পণ্য সরবরাহ করা প্রতিষ্ঠানগুলোতে ১৯০ কোটি টাকা বকেয়া রাখার অভিযোগ রয়েছে ই-ভ্যালির বিরুদ্ধে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে ই-ভ্যালির মোট দায় ৪০৭ কোটি ১৮ লাখ টাকা। এর বিপরীতে সম্পদ রয়েছে মাত্র ৬৫ কোটি ১৭ লাখ টাকা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print