ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গভীর রাতে দুবাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল শহর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙ্গর করা কন্টেইনারবাহী একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বুধবার রাতের ওই বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন ধরে যায়।

দুবাই’র গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, নগরীর জেবেল আলী বন্দরে নোঙ্গর করা একটি জাহাজে আগুন ধরে গেছে। দুবাই সিভিল ডিফেন্সের একটি দল আগুন নেভানোর কাজ করছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে উচ্চ আকাশে একটি অগ্নিগোলক উঠে যেতে দেখা যায়।তবে এ ঘটনায় কারো হতাহত হওয়া বা জেবেল আলী বন্দর কিংবা পার্শ্ববর্তী জাহাজগুলোর কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।

জেবেল আলী বন্দরের আশপাশের অধিবাসীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, জাহাজটিতে বিস্ফোরণের সময় পার্শ্ববর্তী এলাকার ভবনগুলো কেঁপে ওঠে। রাত ১১টা ৪৫ মিনিটের ওই বিস্ফোরণের ঝাঁকুনি বন্দর থেকে ২৫ কিলোমিটার দূরের অধিবাসীরাও অনুভব করেছেন।

এপির দুবাই সংবাদদাতা ক্লিমেন্স লেফাইক্স জানান, তিনি তার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে প্রথমে আকাশে একটি উজ্জ্বল অগ্নিগোলক দেখতে পান এবং এরপর প্রচণ্ড শব্দে তার বাসভবনের জানালার কাচ কেঁপে ওঠে।

দুবাই কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোররাতে জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে। দুবাই’র গভর্নরের গণমাধ্যম অধিদপ্তর পরে এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print