ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক জয়নুলের মা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বেসরকারী টেলিভিশন ‘চ্যানেল-এস’ এর নিউজ এডিটর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য জয়নুল আবেদীনের মা আনোয়ারা বেগম কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা ০৯ মিনিটে নগরীর একটি হাসপাতালে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

কোভিড আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাংবাদিক জয়নুল আবেদীন। তার ভাগিনা মোহাম্মদ সাঈদ আজ শনিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান।

মৃত আনোয়ারা বেগম নগরীর বাকলিয়া থানার রাহাত্তার পোল মৃত আবুল হোসেনের স্ত্রী। তিনি ৪ মেয়ে ১ ছেলের জননী ছিলেন।

জানা গেছে, করোনা শনাক্ত হলে গত ৫ জুলাই তাঁকে নগরীর মেরিন সিটি হাসপাতালে আইসিইও তে ভর্তি করানো হয়। মায়ের পরিচর্যা করতে গিয়ে জয়নুল নিজেও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হন।

আজ শনিবার বাকলিয়ার রাহাত্তার পোল মজিদিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে।

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) নেতৃবৃন্দ। এক শোক বার্তায় সিএমইউজের সভাপতি শামসুল হক হায়দরী ও সাধারণ মোহাম্দ শাহনওয়াজ সিএমইউজে সদস্য জয়নুল আবেদীনের মায়ের মৃত্যু গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print