ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে এসেছে মডার্না ও সিনোফার্মের ৩ লাখ ৩৫ হাজার ডোজ টিকা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

করোনাভাইরাসের আরো তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা চট্টগ্রামে পৌঁছেছে। এর মধ্যে চীনের তৈরি সিনোফার্মের এক লাখ ৯৯ হাজার ২০০ ও যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার এক লাখ ৩৬ হাজার ৮০ ডোজ টিকা রয়েছে।

গতকাল শনিবার রাতে টিকার চালানটি চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এসব টিকা গ্রহণ করেন।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা পেয়েছি। টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। সোমবার জেনারেল হাসপাতালে সীমিত আকারে সিনোফার্ম দিয়ে প্রথম ডোজ এবং মডার্নার দ্বিতীয় ডোজ প্রদান শুরু করা হবে। এছাড়া বাকি কেন্দ্রগুলোর বিষয়ে চসিকের স্বাস্থ্য বিভাগ জানাবে।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, সোমবার শুধুমাত্র সিনোফার্ম দিয়ে প্রথম ডোজ শুরু করা হবে। দ্বিতীয় ডোজের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এর আগে, ৩১ জানুয়ারি প্রথম দফায় অ্যাস্ট্রাজেনেকার চার লাখ ৫৬ হাজার, ৯ এপ্রিল দ্বিতীয় দফায় তিন লাখ ছয় হাজার, ১৮ জুন সিনোফার্মের ৯১ হাজার ২০০, ১১ জুলাই মডার্না ও সিনোফার্মের এক লাখ ৮৪ হাজার, ২৮ জুলাই এক লাখ ৮৫ হাজার ২০০ এবং ৬ আগস্ট সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার তিন লাখ নয় হাজার ২০০ ডোজ টিকা চট্টগ্রামে আসে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print