ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে ব্যবসায়ী যুবককে হত্যার অভিযোগ

নিহত ব্যবসায়ী মামুন।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত ব্যবসায়ী মামুন।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের হাটহাজারীতে এসএম আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।
আজ শনিবার (২১ আগষ্ট) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট রেলষ্টেশনস্থ একটি ছোট কালভার্টের পাশ থেকে তার লাশটি উদ্ধার করেছে হাটহাজারী পুলিশ।  নিহত মামুন এলাকার মোমেন শাহ বাড়ির মৃত মহিউদ্দিন মিস্ত্রির ছেলে। তিনি নারিকেলের ব্যবসা করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত মামুনের বড় ভাই গিয়াসউদ্দিন রিয়াদ জানান, তার ভাই মামুন গতকাল বিকেলে ঘর থেকে বের হয়ে রাতে ঘরে ফিরেনি। তার মুঠোফোনটিও বন্ধ ছিল। গতকাল শুক্রবার রাতে বা আজ ভোরে মামুনকে পরিকল্পিতভাবে খুন করে লাশ ফেলে গেছে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, এস আই ফয়সাল ও এস আই জাবেদ। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা জানান,মামুনের কপালে ছুরির আঘাত রয়েছে। পূর্ব শত্রুতার জেরে মামুনকে খুন করা হতে পারে জানিয়ে তিনি বলেন, “শুক্রবার বিকাল চারটার দিকে মামুন বাড়ি থেকে বেরিয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। রাতে সে বাড়ি ফিরেনি।” ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print