ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে দুবাই ফেরত যাত্রীর ল্যাগেজে মিলল সাড়ে ৭লাখ টাকার বিদেশী সিগারেট

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা আনিসুল ইসলাম এক যাত্রীর কাছ থেকে ৭ লাখ ৫৬ হাজার টাকা দামের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। আনিসুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওই যাত্রী থেকে গোয়েন্দা এনএসআই বিমানবন্দর টিম এসব সিগারেট জব্দ করে।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানায়, দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি সকাল ৭টা ১০ মিনিটে শাহ আমানতে অবতরণ করে। তল্লাশিকালে ওই ফ্লাইটের যাত্রী চট্টগ্রামের লোহাগাড়ার আনিসুল ইসলামের ব্যাগেজ থেকে ২৫২ কার্টন মন্ড, ডানহিল ও ৩০৩ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের বাজারমূল্য ৩ হাজার টাকা হিসাব করলে এসব সিগারেটের দাম দাঁড়ায় ৭ লাখ ৫৬ হাজার টাকা।

উদ্ধার করা সিগারেট জব্দ করে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print