ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কাজীর দেউড়িতে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ: আটক ১০

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি এলাকায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওযা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ  অন্তত ১০ নেতাকর্মীকে আটক করেছে বলে বিএনপি দাবী করলেও পুলিশ বলেছে ৭জনকে তারা আটক করেছ।

আজ বৃহস্পতিবার সাড়ে ৩টার দিকে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  ধাওয়া চলাকালে পুলিশের লাঠির আঘাতে কয়েকজন নেতাকর্মী ও একজন মিডিয়া কর্মী আহত হয়েছে।

আটককৃতদের মধ্যে কয়েকজন হলেন- উত্তর পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, আকবরশাহ থানা বিএনপির সদস্য মোহাম্মদ হানিফ ও মো. আনোয়ার, বিএনপি নেতা মোহাম্মদ ইউসূফ।

নগর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান পাঠক ডট নিউজকে বলেন, নাসিমন ভবনের মাঠে নগর বিএনপির পূর্ব ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলছিল।  সমাবেশে যোগ দিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আসার পথে কাজীর দেউড়ি এলাকায় পুলিশ হামলা চালিয়ে ৮/১০ জন নেতাকর্মীকে আটক করেছে।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, পুলিশ কাজীর দেউড়ি এলাকা থেকে ৭ জনকে আটক করেছে।

.

 সিএমপির কোতোয়ালী জোনের এসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান কাজীর দেউড়ি মোড়ে বিএনপির মিছিল থেকে বিনা উস্কানীতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এর পর পুলিশ ধাওয়া করে। তারা পালিয়ে যাওয়ার সময় ৭ জনকে আটক করা হয়েছে।

এদিকে বিকেলে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে নগর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print