ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

তৌফিক মকবুল

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ব্র্যাক ইউনিভার্সিটির তৌফিক মকবুল (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের সি-গাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
তৌফিক মকবুল ঢাকার শ্যামলীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিচ ম্যানেজমেন্ট কমিটি সূত্র জানায়, বুধবার দুই বন্ধুর সঙ্গে সাগরে গোসলে নামেন তৌফিক। তারা ভাটার টানে ভেসে যান। পরে লাইফগার্ডের সদস্যরা তিনজনকেই উদ্ধার করেন।

তৌফিক মকবুল

তৌফিকের বন্ধু সাদমান সাকিব বলেন, তৌফিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) জিল্লুর রহমান বলেন, তিনবন্ধুর মধ্যে একজন মারা গেছেন। ঢাকার মোহাম্মদপুরের মৃত সাজিদুল করিমের ছেলে সোয়াদ আহমদ ইয়াছিন (২২) অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print