ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের কর্ণফুলী নদীতেবন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজের দুদিন পর স্কুলছাত্র মো. রাহাতের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, দুইদিন ধরে তল্লাশীর পর আজ সকালে রাহাতের লাশের সন্ধ্যান পাওয়া যায়।

এর আগে গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কর্ণফুলী নদীর সদরঘাট আনু মাঝিরঘাট পয়েন্টে ডুবে যায় রাহাত সহ তার আরও ৫ বন্ধু।  বাকি ৫ বন্ধুকে স্থানীয় মাঝিরা উদ্ধার করতে পারলেও সে নিখোঁজ ছিল।

মো. রাহাত সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির কামাল উদ্দীনের ছেলে। সে নগরীর সদরঘাট সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিপ্লব কুমার নাথের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করেছিলেন ডুবুরিরা।

আরও খবর: কর্ণফুলী নদীতে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে চলছে ফায়ার সার্ভিসের অভিযান

ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, স্থানীয় মাঝিরা কর্ণফুলী নদীর ৭ নম্বর ঘাট এলাকায় মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print