ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাহসিকতা ও অধিগ্রহণের জন্য দুইটি মেরিটাইম অ্যাওয়ার্ড পেল এসআর শিপিং

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বর্হিবিশ্বে বাংলাদেশের পতাকাবাহি সর্বাধিক সংখ্যক জাহাজের স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের ঝুলিতে এবার সাহসিকতা ও অধিগ্রহণের স্বীকৃতি দুটি মেরিটাইম অ্যাওয়ার্ড।

সম্প্রতি রাজধানীতে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির কাছ থেকে এসআর শিপিংয়ের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ মেহেরুল করিম। এসময় উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ সংশ্লিষ্টরা।

.

গভীর সমুদ্র থেকে এক ভারতীয় জেলেকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধারের জন্য ‘সমুদ্রে সাহসিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি’ হিসেবে এমভি জাওয়াদের ক্যাপ্টেন এসএম নাছির উদ্দিন ও ক্রুদের এবং আন্তর্জাতিক সমুদ্র রুটে ‘জাহাজ অধিগ্রহণে বিশেষ অবদানের স্বীকৃতি’ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয় এসআর শিপিং লিমিটেডকে।

এ প্রসঙ্গে কোম্পানির সিইও মোহাম্মদ মেহেরুল করিম বলেন, আমরা আমাদের কাজ এবং পরিচালিত কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবার দুই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছি। চ্যালেঞ্জিং এ কাজের স্বীকৃতি আমাদের আরো বেশি অনুপ্রাণিত করবে। দেশে ও দেশের বাইরে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পায় আমাদের এমন যাবতীয় কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। এসআর শিপিং মূলত দেশি নাবিক ও ক্রু দ্বারা পরিচালিত। বর্তমানে সর্বাধিক সংখ্যক বাংলাদেশি পতাকাবাহি মাদার ভ্যাসেল পরিচালনাকারী প্রতিষ্ঠান এসআর শিপিং। এতে প্রতিষ্ঠানে মেরিন একাডেমি থেকে পাস করা শিক্ষার্থীরা যেমন বেকারত্বের হাত থেকে রেহায় পাচ্ছে তেমনি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। প্রতিষ্ঠানটি অবদান রাখছে জাতীয় অর্থনীতিতেও

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print