ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। আজ রবিাবর (১০ অক্টোবর) সকাল সাড়ে আটটার সময় উপজেলার পৌর সদরস্থ হাজেরা হ্যাভেন কমিউনিটি সেন্টারের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল- মেহেদি হাসান (১৩) ও মোঃ সিয়াম (১০)।

স্থানীয়রা জানায়, ঢাকামুখী একটি মিনি ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে মাছ নামানোর সময় একইমূখী অপর একটি লরী পিছন থেকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে শিশুসহ দুইজন নিহত হয়। এ ঘটনায় নিহত শিশু সিয়ামের পিতা মিন্টু মিয়াসহ দুইজন আহত হন। তাদের বাড়ি বাগেরহাটের চিতলমারী থানায় হলেও তারা দীর্ঘদিন ধরে সীতাকুণ্ড পৌর সদরের সোবাহানবাগ এলাকায় ভাড়া বাসায় থাকেন।

নিহত মেহেদী হাসান মিরসরাই থানার জোরারগঞ্জস্থ দক্ষিণ মেহেদিনগর গ্রামের মোঃ আলমগীরের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. আমীর ফারুক বলেন, দাঁড়ানো একটি মিনি ট্রাককে পিছন থেকে অপর একটি লরী ধাক্কা দেয়। এসময় রাস্তা হতে গিয়ে বাবা-ছেলেকে মিনি ট্রাকটি ধাক্কা দিলে
ঘটনাস্থলেই ছেলেসহ অপর একজন পথচারী মারা যান। আহত হন আরও ২ জন। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ দুইটি উদ্ধার এবং গাড়ি দুইটি আটক করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print