ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রামুতে যাত্রীবাহী বাস উল্টে ৪ জনের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

screenshot_14
.

কক্সবাজারের রামুর পানিরছড়ায় যাত্রীবাহী বাস উল্টে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১০ জন গুরুতর আহত হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রামু উপজেলার পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

কক্সবাজার রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর জানান, রবিবার দুপুরে রামু উপজেলার পানিরছড়া এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় ১২ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো ২ জনের মৃত্যু হয়। আহতের মধ্যে আরো ৫ জনের অবস্থা আশংকাজনক।

পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় বলে তিনি জানান।

নিহত ৪ জন হল- কিশোরগঞ্জ জেলার ভৈরবের বাসিন্দা কাশেম (৪২), চকরিয়া উপজেলার পূর্বভেওলা এলাকার মৃত কবির আহামদের স্ত্রী নূরুন্নাহার (৪০), কুতুবদিয়ার আবদুল্লাহর পুত্র ফারুক ও পেকুয়ার রাজিয়া সুলতানা। তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print