ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মির্জা ফখরুলের দৃষ্টিতে তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন শিশু মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়া হচ্ছেন সেই নেতা, ১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর থেকে যার ভূমিকা একজন মুক্তিযোদ্ধার। তিনি পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দি ছিলেন।

তিনি বলেন, আর আমাদের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরেকজন মুক্তিযোদ্ধা, তিনি শিশু মুক্তিযোদ্ধা। তিনিও তখন মায়ের সঙ্গে কারাগারে ছিলেন।

আজ শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘খবরে বেরিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে বেনজির আহমেদ (পুলিশ মহাপরিদর্শক-আইজিপি) ও র‍্যাব প্রধানের ওপর। আমি এটাকে চমক মনে করি না। আমি একে মনে করি অবশ্যম্ভাবী পরিণতি। কারণ, যারা মানবাধিকার লঙ্ঘন করে, মানুষের অধিকারকে কেড়ে নেয়, জনগণকে হত্যা করে তাদের এভাবে পরিণতি ভোগ করতে হয়। আমরা এতদিন ধরে বলে আসছি মানবাধিকার হরণ হচ্ছে, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করে মানুষকে হত্যা করছে- সেটা প্রমাণিত হয়েছে। গতকাল আমেরিকায় যে সম্মেলন হয়েছে, সেখানে বাংলাদেশকে ডাকা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখতে চাই, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে (সরকার) কী ব্যবস্থা নেয়। একজন বলেছে সরকার তাদেরকে কাজে লাগিয়েছে। সরকারি কর্মকর্তাদের মনে রাখা উচিত তারা প্রজাতন্ত্রের কর্মচারী। তারা কোনো ব্যক্তি বা দলের কর্মকর্তা নন।’ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ফখরুল বলেন, সংবিধানে আপনাদের যে দায়িত্ব দেওয়া আছে তার বাইরে গিয়ে কোনো দায়িত্ব পালন আপনাদের কাজ নয়। (তাহলে) একদিন না একদিন তার পরিণতে ভোগ করতে হবে।তিনি আরও বলেন, ‘কী লজ্জা! আমাদের পুলিশপ্রধান ও র‍্যাবপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ নিষেধাজ্ঞা জারি করছে। কী কারণে? তোমরা মানবাধিকার লঙ্ঘন করেছ। তোমরা বেআইনিভাবে মানুষকে হত্যা করেছ। খুন করতে সাহায্য করেছ। সুতরাং, এর জবাব তোমাদেরকে দিতেই হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print