ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৪

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অটোরিকশার চার যাত্রী মারা গেছেন। এসময় আহত হয়েছেন চালকসহ আরও চারজন। বুধবার সকাল সাড়ে সাড়ে ৭টার দিকে নীলফামারী সদরের দারোয়ানী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেফালী বেগম (৩৫), রোমানা (৩৫), সাহেরা (৩৫) ও মিনারা(৩৫)। তারা উত্তরা ইপিজেড এর শ্রমিক ও সবার বাড়ি সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী ধনিপাড়া গ্রামে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, খুলনা-চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সদরের দারোয়ানী রেল ক্রসিংয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শেফালী বেগম মারা যান। এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহত সাত জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে রোমানা ও সাহেরাকে মৃত ঘোষণা করেন চিকৎসক।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে এবং পথে মিনারা নামে আরেকজন মারা যায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print