ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পতেঙ্গায় দেয়াল চাপা পড়ে শিশু নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় দেয়াল চাপায় ইমু আক্তার (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আসমা ও দীনা নামে আরও দুজন। নিহত ইমু স্থানীয় একটি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে পতেঙ্গার পূর্ব কাটগড়ের তিন তলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমু আক্তার ওই এলাকার মো. ইদ্রিসের মেয়ে। আহতরাও একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়,‘বিকেলে দিকে ইমু এবং তার বান্ধবী দুইজন মিলে খেলাধুলা করছিল বাসার নীচে বিল্ডিংয়ের খালি জায়গায়। এ সময় বাউন্ডারি ওয়াল ধসে পড়ে নীচে চাপা পড়ে ইমু ও বান্ধবীরা। গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার ইমুকে মৃত ঘোষণা করে এবং তার বান্ধবীদের মেডিকেলে ভর্তি করায়।’

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বলেন, ‘পতেঙ্গার পূর্ব কাটগড়ের তিন তলা মসজিদ এলাকায় একটি দেয়াল ধসে তিন শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ইমু আক্তারকে মৃত ঘোষণা করে এবং অন্য দুইজনকে মেডিকেলে ভর্তির পরামর্শ দেন।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print