ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এইচএসসিতে চট্টগ্রামে বেড়েছে জিপিএ-৫, মেয়েরা এগিয়ে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ৬০৫০ জন আর ছাত্রী ৭ হাজার ৬৭০ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২ হাজার ১৪৩ জন।

আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এ ফলাফল ঘোষণা করেন। শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে ফলাফলের তথ্য উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের ১ লাখ ১ হাজার ১০২ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে এবং জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে আছে।

ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৫০ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৬৭০ জন ছাত্রী। তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে ৯২ দশমিক ২০ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৮ দশমিক ৫৮ শতাংশ এবং মানবিকে পাস করেছে ৮৮ দশমিক ৭৬ শতাংশ।

নারায়ণ চন্দ্র নাথ বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার অংশ নেয় এক লাখেরও বেশি পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬২ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মোট ১৩ হাজার ৭২০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যা গতবারের তুলনায় বেশি।

এদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ১১২টি কেন্দ্রে ২৬৭টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ১ হাজার ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৬ হাজার ৯২৯ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৯৪৫ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯৯ হাজার ৬২৮ জন। ছাত্রের চেয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি। ছাত্রী পাসের হারও বেশি এই শিক্ষা বোর্ডে।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print