ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চমেক হাসপাতালে দুদকের অভিযান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চলছে। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১টায় দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মো. নাজমুছ সাদাতের নেতৃত্বে অভিযান ‍শুরু হয়।

দুদক সূত্রে জানা গেছে, দুদকের হটলাইন নম্বরে ভুক্তভোগী রোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চলছে। দুদকের টিম প্রথমে প্রশাসনিক ভবনে যান। এরপর হাসপাতালের নিচ তলায় অবস্থিত সরকারি ওষুধের দোকানে অভিযান চালায়।

.

দুদক উপ-পরিচালক মো. নাজমুছ সাদাতের বলেন, ‘দুদকের হটলাইন নম্বর ১০৬-এ অভিযোগ পেয়ে অভিযানে আসি। আমরা এখনও চমেক হাসপাতালে আছি। হাসপাতাল থেকে বের হয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

আভিযানিক টিমে আরও রয়েছেন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ, সহকারী পরিচালক এনামুল হক ও কনস্টেবল মো. ইমরান হোসেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি ওষুধ চুরির অপরাধে চমেক হাসপাতালের দুই কর্মচারীকে আটক করে পুলিশ। এ ঘটনায় গঠন করা হয় তদন্ত কমিটি।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print