ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা : পলাতক স্বামী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে এক ব্যক্তি। গতকাল রবিবার (২০ মার্চ) রাত ১টার দিকে মহানগরের বোর্ড বাজার পূর্ব কলম্বেশর এলাকার মো. নাছিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মফিজ (৬০)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদুলপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। বর্তমানে ঢাকার মহাখালী এলাকায় রিকশা চালিয়ে পরিবার চালাতেন তিনি। তার স্ত্রী রহিমা (৩৮) ও ছেলে রোকন (১৭)। ঘটনার পর মফিজ পলাতক রয়েছে।

নিহতের বড় বোন হাফিজা, স্বজন ও স্থানীয়রা জানায়, বিভিন্ন সময় সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হতো মফিজ-রহিমা দম্পতির। মফিজ প্রায়ই রহিমাকে মারধর করত। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসে মফিজ। সবাই ঘুমিয়ে গেলে রাত ১টার দিকে মফিজ স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে জেগে গেলে তাকেও কুপিয়ে হত্যা করে। এ সময় আশপাশ থেকে লোকজন আসার শব্দে মফিজ পালিয়ে যায়।

গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক মফিজকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print