ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছে স্বামী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রী আমেনা বেগম (২৫) শ্বাসরুদ্ধে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এম এম জুট মিলসের জাছাই কলোনীতে এঘটনা ঘটে।

রাত দুইটার দিকে তাদের শিশু সন্তানের কান্নার আওয়াজ শুনে পাশের ঘরের মহিলা বের হয়ে দেখেন ঘর বাহির থেকে তালা দেওয়া।

এসময় ঘর খুলে দেখতে পান মায়ের মৃতদেহের পাশে বসে কান্না করছে শিশুটি। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি থানাকে অবহিত করেন। আজ শনিবার ভোরে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হয়ে লাশটি উদ্ধার করেন। পুলিশ ও এলাকাবাসীর ধারণা স্বামী রাসেল স্ত্রী আমেনাকে রাতের কোন এক সময় শ্বাসরুদ্ধ হত্যা করে পালিয়ে যায়।

উল্লেখ্য যে, ৪ বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কে সন্দ্বীপের মগধরা এলাকার জামাল উদ্দিনের মেয়ে আমেনা বেগমকে বিয়ে করে জামালপুরের রাসেল। বিয়ের চার বছরের মাথায় স্ত্রীকে হত্যা। ১৫ থেকে ২০ দিন আগে তারা সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া কট্টাবাজার এম এম জুট মিলস এলাকায় নুর উদ্দিনের ভাড়া বাসায় উঠে। তাদের ঘরে ২ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম, থানার ওসি আবুল কালাম আজাদ, ওসি তদন্ত সুমন বনিক।

এব্যাপারে এএসপি আশরাফুল করিম বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে শ্বাসরুদ্ধে হত্যা করে পালিয়ে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print