ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নারায়ণগঞ্জে অ্যালুমিনিয়াম কারখানায় বিস্ফোরণে নিহত ১

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাঁড়ি পাতিল উৎপাদনকারী একটি অ্যালুমিনিয়াম কারখানায় ভাট্টি বিস্ফোরণে মোখলেস (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন ফকির (২৫) নামে অপর শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ সোমবার সকাল ৭টার দিকে সদরের ফতুল্লা থানার পাগলা নন্দলালপুর এলাকায় আরাফাত মেটালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

কারখানার ম্যানেজার জালাল উদ্দিন জানান, রবিবার তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কারখানায় দিনে ও রাতে গ্যাস ছিল না। সোমবার সকালে হঠাৎ গ্যাস আসার পর অ্যালুমিনিয়াম গলানোর ভাট্টিতে গ্যাস জমাট বেঁধে থাকে। সকালে শ্রমিকরা কাজে এসে বিষয়টি বুঝতে না পেরে ভাট্টিতে আগুন দেয়। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন কাছে থাকা দুই শ্রমিক মোখলেস ও রিপন দগ্ধ হলে তাদের রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক মোখলেসকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে,পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print