ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আনোয়ারায় সিইউএফএল’র বজ্য মিশ্রিত পানি খেয়ে ১৩ মহিষের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.
.

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি পান করে আরও ১৩টি মহিষের মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ রবিবার (২৪ এপ্রিল) সকালে গবাদি পশুগুলো মারা গেছে।

বারশত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বলেন, সিইউএফএল তাদের বিষাক্ত বর্জ্য গোবাদিয়া খালে ফেলে। খালের পানি পান করে মহিষগুলো মারা গেছে।

.

তিনি বলেন, ক্ষতিপূরণের জন্য মৃত মহিষগুলো নিয়ে আমরা কারখানার ফটকের সামনে অবস্থান নিয়েছি। মহিষের মালিকেরা বলেছেন, মারা যাওয়া পশুগুলোর বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

মৃত দুইটি মহিষের মালিক মোহাম্মদ ইলিয়াস জানান, মহিষগুলো চারণভূমিতে থাকে। রোববার সকালে গিয়ে দেখি আমার দুটি মহিষ মরে পড়ে আছে।

স্থানীয়দের অভিযোগ, রাষ্ট্রীয় মালিকানাধীন সিইউএফএল এর একটি বর্জ্য শোধনাগার (ইটিপি) রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি বর্জ্য শোধন না করে সরাসরি খালে ফেলে দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে সিইউএফএলের মহাব্যবস্থাপক মইনুল হক বলেন, আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পশুর মালিকদের ক্ষতিপূরণের জন্য আবেদন করতে বলা হয়েছে। আমরা শিগগির ক্ষতিপূরণ দিয়ে দেব। তিনি বলেন, আমাদের ইটিপি আছে। তবে ইটিপিতে কোনো লিকেজ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।

উল্লেখ্য-এর আগে, গত ১৪ এপ্রিল এই কারখানার বর্জ্য মিশ্রিত খালের পানি পান করে ৪টি গরুর মৃত্যুর অভিযোগ উঠেছিল। গত বছর একইভাবে মারা গিয়েছিল আরও ১২টি মহিষ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print