ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ ২ জন নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন বাংলাবাজারে অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জনের হয়েছে।

আজ রবিবার (১ মে) দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ড-পতেঙ্গা সংযোগ সড়কের বাংলাবাজারের কালুশাহ বাইপাসে এ দুর্ঘটনা ঘটেছে।

এতে ঘটনাস্থলেই রিকশাচালক রাজু দাশ (৪০) নিহত হয়। অন্যদিকে প্রাইভেটকারের যাত্রী জোসনা আরা বেগম (৭৫) আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাজু দাশ হালিশহর আনন্দবাজার মধ্যম জেলে পাড়ার টুটুল দাশের ছেলে।

রাজু দাশের কাকাতো ভাই বিকাশ দাশ জানান, অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে রাজু দাশ মারা যায়। তিনি অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মীরসরাই থেকে শহরে আসার পথে দ্রুতগামী‌ প্রাইভেটকার ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে রিকশা চালক ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এ অবস্থায় কারে থাকা যাত্রী জ্যোৎস্না আরাও গুরুতর আহত হয়। পরবর্তীতে জ্যোৎস্নার ছেলে মারুফ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাখালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আকবরশাহ থানার ওসি জাকির হোসেন বলেন, রিক্সা ও কারের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা এবং এক রিকশাচালক নিহত হয়। প্রাইভেট কারে থাকা চালক ও ছেলের কিছু ‌হয়নি।‌ চালককে ধরা যায়নি। সে এখন পলাতক। তবে কারটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print