ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঈদের ছুটিতে ও চালু চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঈদুল ফিতরের ছুটিতে চালু রয়েছে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ আলাদা এ নির্দেশনা জারি করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, ‘প্রতি বছরের মতো এবারো ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। ঈদের দিন কেবল এক শিফটের জন্য বন্দরের ভেতরে কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের দিন বিকাল থেকেই পুরোদমে কাজ শুরু হয়ে যাবে।’

সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম চালু রাখার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে সব আমদানি রপ্তানিকারক, শিপিং এজেন্ট, বিজিএমইএ, বিকেএমইএ, সিএন্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্ট, প্রাইভেট অফডকসমূহসহ বন্দর সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারকে ঈদের ছুটিকালীন তাদের পণ্য ডেলিভারি নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, ঈদের ছুটিতে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম চালু রাখতে গত ২৫ এপ্রিল একটি নির্দেশনা জারি করে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।

ওই নির্দেশনায় পাঁচজন ডেপুটি কমিশনার এবং একজন সহকারী কমিশনারের তত্ত্বাবধানে সাতজন রাজস্ব কর্মকর্তা, ২২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং ১৩ জন শাখা সহকারীকে ২ থেকে ৪ মে পর্যন্ত ছুটি চলাকালীন সময়ে শুল্কায়নের দায়িত্ব দেয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, ‘অন্য ধর্মাবলম্বী যেসব কর্মকর্তা রয়েছেন, তাদেরকে ছুটির সময়ে শুল্কায়নের দায়িত্ব দেয়া হয়েছে। কোনোভাবেই যাতে আমদানি রপ্তানি পণ্য চালানের শুল্কায়ন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউস পূর্বপ্রস্তুতি নিয়েছে।’

চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের ৯২ শতাংশ আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয়। চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া পণ্য এবং চট্টগ্রাম বিমানবন্দরে আসা পণ্যের শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টম হাউস।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print