ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অশ্লীল অঙ্গভঙ্গি করে টিকটক, ৩৫ তরুণ-তরুণী আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

অশ্লীল অঙ্গভঙ্গি করে টিকটক 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি মডেল মসজিদ এলাকায় অশ্লীল অঙ্গভঙ্গি করে টিকটক করার অপরাধে ৩৫ জন তরুণ-তরুনীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটকদের মধ্যে আটজন তরুণী, বাকিরা তরুণ।

শুক্রবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন বলেন, উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের মডেল মসজিদ কমপ্লেক্সের মুসল্লিদের অভিযোগ ছিল- মসজিদ এলাকায় কিছু বখাটে টিকটিক করার নামে অশ্লীল ভিডিও করে। এই অভিযোগে বিকালে পুলিশ ও ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৫ জনকে আটক করা হয়। পরে তারা নিজেদের অপরাধ স্বীকার করে এবং আর কখনো এই ধরনের আচরণ করবে না বলে অঙ্গীকার করে। স্থানীয় মুরুব্বি ও পরিবারের সদস্যদের জিম্মায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print