ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কাপ্তাই হ্রদ থেকে ফল ব্যবসায়ির লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধি ঃ
রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবে ইমান আলী (৩৬)নামের এক ফল ব্যবসায়ি মারা গেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাপ্তাই হ্রদে নৌকা ডুবে উক্ত ব্যবসায়ির মৃত্যু হয়।

পুলিশ জানায়, লংগদু উপজেলা থেকে ইঞ্জিল চালিত ছোট নৌকা করে ফলনিয়ে রাঙামাটি আসার পথে রির্জাভ বাজার থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কাইন্দার মুখ নৌকাটি ডুবে যায়। এ নৌকায় থাকা ৪ জনের মধ্য ৩ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ইমাম আলী পানিতে ডুবে যায়।

আজ রবিবার সকালে ইমান আলীর মৃত দেহ ভেসে উঠলে লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায় নিহত ইমান আলীসহ বাকী বেচে যাওয়া ব্যাক্তিরা সবাই ফল ব্যবসায়ি ছিল। ইমান আলীর গ্রামের বাড়ি চট্টগ্রামের মুরাদপুরের আতরের ডিপো বলে জানাগেছে।

কোতয়ালী থানার ওসি কবির হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লংগদু উপজেলা হয়ে নৌকা যোগে ফল নিয়ে আসার পথে কাপ্তাই হ্রদে নৌকা ডুবে ৪জন লোক দুর্ঘটনার শিকার হয়।

এতে ৩জন লোক উদ্ধার হয়েছে।বাকি ১জনের মৃত দেহ রবিবার সকালে কাপ্তাই হ্রদে পাওয়া গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি নিহত ইমান আলী একজন ফল ব্যবসায়ি ছিলেন। ময়না তদন্তের জন্য নিহতের লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print