ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সিলেট জেলার জৈন্তাপুরে টিলা ধসে ঘুমন্ত অবস্থায় শিশুসহ একই পরিবারের ৪ জনের প্রাণহানি হয়েছে।

সোমবার ভোরে উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতজনি গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জাবেদ আহমদ (৩৫), তার স্ত্রী সুমী বেগম (৩০), জাবেদ আহমদের ভাই জুবের আহমদের মেয়ে সাফি আহমদ (৫) ও মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।

এ তথ্য নিশ্চিত করে সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ জানান, ভারী বর্ষণের কারণে ভোরে টিলা ধসে ঘরের উপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশুসহ এই চার জনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহতদের টিনশেড ঘরটি সাতজনি গ্রামে টিলার নীচে ছিল। রাতভর বৃষ্টি হয়েছে। ফলে ভোরে টিলা ধসে ঘরের উপর পড়ে যায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print