ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মানবতাবিরোধী অপরাধে শফি উদ্দিনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মানবতাবিরোধী অপরাধের মামলায় সিলেটের হবিগঞ্জের লাখাই থানার মাওলানা শফি উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় বাকি ৪ জনের মধ্যে ৩ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যদের ট্রাইব্যুনাল।

আমৃত্যু কারাদণ্ড প্রাপ্তরা হলেন-তাজুল ইসলাম (৮০), মো. জাহেদ মিয়া (৬২) ও ছালেক মিয়া। এছাড়া সাব্বির আহমেদকে খালাস দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে মাওলানা শফি উদ্দিন ও সাব্বির আহমেদ পলাতক।

আদালতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন এবং আসামিপক্ষে আব্দুস সাত্তার পালোয়ান ও গাজী এম এইচ তামিম শুনানি করেন।

গত মঙ্গলবার (১৭ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন ধার্য করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে। ২০১৬ সালের ২২ মার্চ তাদের বিরুদ্ধে মামলার তদন্ত শুরু হয়, যা শেষ হয় ২০১৮ সালের ২১ মার্চ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print