ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারে ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কক্সবাজারের খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীনকে (২৫) পুলিশের সামনে কুপিয়ে হত্যার ঘটনায় ১৭ জনকে এজাহারনামীয় এবং আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১ টার দিকে ছাত্রলীগ নেতার বড় ভাই নাছিরউদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রাত সাড়ে ১১টার দিকে মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানা ওসি (তদন্ত) সেলিম উদ্দিন।

মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে স্থানীয় আজিজ সিকদারকে। তিনি ইতিপূর্বে সন্দেহভাজন আসামি হিসাবে র‌্যাবের হাতে আটক হন। তবে তাকে এখনও পুলিশের হাতে হস্তান্তর করা হয়নি। একইদিন রাতে সদর থানা পুলিশের অভিযানে আটক ৬ জনকে মঙ্গলবার ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

কক্সবাজার সদর থানা পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, এই ঘটনায় আটক সন্দেহভাজন ৬ আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার বাকী আসামিদের গ্রেফতারের জন্যও অভিযান চালানো হচ্ছে।

মামলার এজাহার জমা দেওয়ার পর থানায় সাংবাদিকদের সাথে কথা বলেন, মামলার দাবী নাছির উদ্দীন। তিনি জানান, ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই।

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে নাছির উদ্দীন বলেন, পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে তার (এসআই আবু রায়হান) বিরুদ্ধে তদন্ত করছে তারা। দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যে ৭টার দিকে খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে। অভিযোগ উঠে পুলিশের সামনেই কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীনকে।

নিহত ফয়সাল উদ্দীন (২৫) কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ওই এলাকারই মৃত লাল মোহাম্মদের ছেলে। এই ঘটনার দুইদিন পর থানায় মামলা রেকর্ড হলো।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print