ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেনীতে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনের ফাঁসি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফেনীর সোনাগাজী উপজেলায় মায়ের সামনে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ও মো. লাতু। খালাস পাওয়া ব্যক্তি হলেন, মোহাম্মদ ফারুক।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন থেকে ২০০৩ সালের ১৩ মে রাতে মা-মেয়েকে তুলে নিয়ে যান জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, লাতু ও মোহাম্মদ ফারুক। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করে। এরপর এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এদিকে ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার জানান, ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার সময় আদালতে মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print