ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দিয়াজ অনুসারী চবি ছাত্রলীগ সহ-সভাপতি মামুন গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মামুন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি মো.মামুনকে গ্রেফতার করেছে হাটহাজারি থানা পুলিশ। রবিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছাত্রলীগ নেতা মামুন বিশ্ববিদ্যালয়ের বগি ভিত্তিক সংগঠন ‘বাংলার মুখ’ এর নেতা ও প্রয়াত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এছাড়াও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের রাজনীতির সাথে জড়িত মামুন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তায়েফুল হক তপুকে মারধোরের ঘটনায় মামুনের বিরুদ্ধে থানায় একটি হত্যচেষ্টায় মামলা দায়ের করা হয়।

এছাড়াও শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতেয়াজ অভিকে মারধোরের ঘটনায় তার বিরুদ্ধে গত ২১ ডিসেম্বর আরেকটি মামলা দায়ের হয়। এ দুই মামলায় তাকে পুলিশ গ্রেফতার করেন বলে সূত্র জানিয়েছেন।

হাটহাজারী থানার এসআই গাজী জাহাঙ্গির আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print