ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ পর্যটক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৯ জুলাই) বেলা দেড়টার দিকে উপজেলার বড়তাকিয়া রেল স্টেশনে মহানগর প্রভাতি ট্রেনের সঙ্গে পর্যটকবাহী মাইক্রোবাসের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

.

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,পর্যটকবাহী একটি মাইক্রোবাসের সাথে প্রভাতি ট্রেনের সংঘর্ষে অন্তত ৮ থেকে ১৯ জন নিহত হয়েছে শুনেছি। এখনো বিস্তারিত জানি না। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।

.

জানা যায়, দুপুর দুইটায় মীরসরাই উপজেলা খৈয়াছড়া ঝর্ণা যাওয়ার পথে বড়তাকিয়া সংলগ্ন রেলক্রসিং পারাপারের সময় একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে পড়ে এবং ট্রেনটিও আটকে যায়। ঘটনাস্থলেই ১১ জন পর্যটক নিহত হয়েছে। পরে হাসপাতালে নেয়ার পথে আরো ১জন মারা যান।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, আমরা এখনো পরিচয় শনাক্ত করতে পারিনি।

তবে নিহতদের মধ্যে সবাই পুরুষ এবং ২০-৩০ বয়সের। জানতে পেরেছি তারা খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণে এসেছিল। তারা হাটহাজারীর আমান বাজার এলাকা থেকে এসেছিল বলে জানা গেছে। বিস্তারিত পরে জানাতে পারব।

.

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে উঠে যায় মাইক্রোবাসটি। এ সময় ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেবেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাসটি লাইনে ওঠে যায়। এ ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

নিহতরা সবাই খৈয়াছড়া ঝরণা দেখতে যাচ্ছিল বলে পুলিশ জানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print