ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অক্টোবর-নভেম্বরে দুই ভাগে চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন: সেতুমন্ত্রী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল এ বছরের অক্টোবর-নভেম্বরে দুই ভাগে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলের একটি টিউব অক্টোবরে আর আরেকটি নভেম্বরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।’

বুধবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ অংশ নিয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, কালনা সেতু নির্মাণ কাজ এ মাসেই শেষ হবে। অক্টোবরের যে কোন সময়, প্রধানমন্ত্রী যখন সময় দেবেন, এটি উদ্বোধন করা হবে।

ঢাকা মেট্রোরেল প্রকল্পের বিষয়ে কাদের বলেন, মেট্রোরেলের আগারগাঁও পর্যন্ত ৯৪ ভাগ কাজ হয়েছে। মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ উদ্বোধন ডিসেম্বরে। আর মতিঝিল পর্যন্ত হবে আগামী বছরের ডিসেম্বরের আগেই।

তিনি বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসের কাজ ৫২ ভাগ কাজ শেষ হয়েছে এবং এটি পুরোদমে চলছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস এবং পরিচালনা করেন বিএসআরএফ এর সাধারণ সম্পাদক মাসউদুল হক।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print