ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিরাজগঞ্জে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোরা গ্রামের একটি মাঠে বজ্রপাতে ১০ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে এই ঘটনা হয়।

উল্লাপাড়া থানার ‍ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন-উপজেলার শিবপুর গ্রামের মোবারক (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার আলী (৬৩), শাহীন আলী (২১), জান্নাতি (১২) ও নদী (১০) এবং মাটিকোরা গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলাম (৪২) ও রিতু খাতুন (১৪)। আহতদের উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই কৃষক।

পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, বিকেলে জমিতে চারা রোপনের কাজ করছিলেন কৃষকরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ৬ জন। এরপর আরও ৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘তারা মাঠে ধানের চারা তুলছিল। এই সময় বৃষ্টি শুরু হলে সবাই শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print