ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাতকানিয়ায় হাতির আক্রমনে নারী চা শ্রমিক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সাতকানিয়ায় হাতির আক্রমণে ফাতেমা বেগম নামে এক নারী চা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম চা-বাগানের শ্রমিক হিসেবে কাজ করতেন। তার বাড়ি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকায়। তিনি ওই এলাকার সেলিম উদ্দীনের স্ত্রী।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, নিহত ওই নারী অন্যান্যদের সঙ্গে বাঁশখালী চা বাগানে কাজ শেষে মধ্যম দুরদুরী গুনারগুনা পাহাড়ের পার্শ্ব দিয়ে হেঁটে আসছিলেন। এসময় হঠাৎ হাতির আক্রমণ করলে অন্যান্যরা দৌঁড়ে পালিয়ে রক্ষা পেলেও ফাতেমা বেগম হাতির আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ গেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাতকানিয়ার মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া হাতির আক্রমণে মহিলা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print