ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আসামি ধরতে গিয়ে প্রাণ হারালেন পুলিশ সদস্য

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নরসিংদীর পলাশে আসামি ধরতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্যর নাম তৌফিকুল ইসলাম।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তৌফিকুল নেত্রকোণা জেলার বারাহাট্টা থানা এলাকার মৃত মো. শহিদ উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে পলাশ থানায় কর্মরত ছিলেন। তথ্যটি নিশ্চিত করে গভীর সমবেদনা জানিয়েছেন পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।

তিনি জানান, পলাশ থানাধীন চরসিন্দুর এলাকার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গেলে হঠাৎ করেই কনস্টেবল তৌফিকুল ইসলামের শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় তাকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে পলাশ থানা চত্বরে প্রথম জানাজা ও নরসিংদী জেলা পুলিশ লাইনসে পৌনে ২টার দিকে দ্বিতীয় জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print