ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাতে স্বামীর মারধর: সকালে গলায় ফাঁস গৃহবধূর

,

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

,

নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে পুলিশ এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর গা ঢাকা দিয়েছে নিহতের স্বামী। নিহত পাখি রানী দাস (২০) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের শংকর বাড়ির শংকর দাসের স্ত্রী।

আজ রবিবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের শংকর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে,পারিবারিক কলহের জের ধরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ পরিবারের সদস্যদের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে শ্বশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করত। শনিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী তাকে মারধর করে। এরপর রোববার সকাল সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ স্বামীর উপর অভিমান করে বসত ঘরে আড়ার সঙ্গে নিজের শাড়ি গলায় পেঁছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা দর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print