ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শাহ আমানতে বিমানের সীটে মিলেছে সাড়ে ৬ কেজি স্বর্ণের বার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই থেকে আসা বিমানের সীটের নীচ থেকে ৫৬টি স্বর্ণের বার (সাড়ে ৬ কেজি) উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আজ শনিবার (১২ নভেম্বর) দুপুরে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক তাসলীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আজ সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ দুবাই থেকে শাহ আমানতে অবতরণ করে। বিজনেস ক্লাসের একটি সিটে কালো ট্যাপে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় সাড়ে ছয় কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বার পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান জানান, চব্বিশ ক্যারেটের ওই স্বর্ণের বারগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 ফ্লাইটের বিজনেস ক্লাস 4J সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা। তবে এসব স্বর্ণের মালিককে পাওয়া যায়নি। এ ব্যাপারে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print