ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

১৮ লাখ ঘড়ির খাপসহ বিমানবন্দরে বলিউড বাদশাহ শাহরুখ খান আটক!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দুবাই থেকে মুম্বই ফেরার পথে বিপাকে পড়লেন শাহরুখ খান। মুম্বই বিমানবন্দরে শনিবার অভিনেতাকে আটক করে শুল্ক দফতর। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি। সূত্রের দাবি, তাঁর কাছে ১৮ লক্ষ টাকার ঘড়ির খাপ ছিল। ৬ লক্ষ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাঁকে। শাহরুখ ও তাঁর ম্যানেজার পূজা দাদলানিকে আটক করা হয় বহুমূল্য সামগ্রী থাকার কারণে।বিমানবন্দরেই আটক থাকেন কিং খানের বডিগার্ড ও টিমের অন্যান্য সদস্য। এমনিতেই তাঁর দামি ঘড়ি পরার শখ সুবিদিত। তাঁর সংগ্রহে দেশ-বিদেশের বহু দামি ঘড়িও রয়েছে। সূত্রের খবর, এ বারও তেমনই কিছু সামগ্রী ছিল শাহরুখের কাছে।

জানা গিয়েছে, শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। সেখান থেকেই শনিবার ফিরছিলেন। বিমানবন্দর সূত্রের খবর, নিয়ম মোতাবেক যা যা করতে হত, তার সবই করেন শাহরুখ। ফলে ছাড়া পেতে খুব দেরি হয়নি। এর পর বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন অভিনেতা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটক হওয়ার ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাহরুখের পক্ষ থেকে

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print