ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেনীতে ডাকাত দলের হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফেনীর সোনাগাজীতে দিনদুপুরে ডাকাতদের হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুরী (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঘটনার ১২ দিন পর শুক্রবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের বীরেন্দ্র চন্দ্র ভাদুরীর ছেলে ও চার কন্যা সন্তানের জনক।

নিহতের ভাতিজা মানিক চন্দ্র ভাদুরী জানান, আইসিইউতে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে শারীরিক অবস্থার অবনতি হয়। শুক্রবার বিকালে কিডনি ডায়ালাইসিস করার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলে রাত ২টা ৪২ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রোববার দুপুরে দুটি মোটরসাইকেলযোগে ছয় জনের সশস্ত্র ডাকাতদল চরচান্দিয়া ইউনিয়নের জমাদার বাজারস্থ অর্জুন জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুরীর কাছে লকারের চাবি দাবি করে। ডাকাতদেরকে চাবি দিতে অস্বীকৃতি জানালে তাকে উপর্যুপরি কুপিয়ে দোকানের শোকেস ভাঙচুর করে এবং জোরপূর্বক চাবি ছিনিয়ে নিয়ে লকারে থাকা বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা লুটে নেয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print