ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়ে দিল ইকুয়েডর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর।

মধ্যপ্রাচ্যের প্রথম বিশ্বকাপের শুরুর তৃতীয় মিনিটেই প্রতিপক্ষ স্বাগতিক কাতারের জালে বল পাঠায় ইকুয়েডর। তবে অফসাইডের মারপ্যাচে সে গোলটা হয়নি।

কিন্তু গোল পেতে ইকুয়েডরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৬তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ভালেন্সিয়া। আর এভাবেই তিনি মরুর বুকের প্রথম বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে জায়গা করে নেন ইতিহাসের পাতায়।
ম্যাচের ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইকুয়েডর। গোলদাতা সেই ভ্যালেন্সিয়াই। এঙ্গোলো প্রেসিয়াডোর পাস থেকে গোলটি করেন তিনি।

২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধের খেলা শেষ করে ইকুয়েডর। বিরতির পরও আধিপত্য ধরে রাখে লাতিন আমেরিকার দলটি।

তবে খেলার শেষার্ধে আর গোলের দেখা পায়নি ইকুয়েডর। নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছে।

ভ্যালেন্সিয়ার গোলে ২–০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে বিশ্বকাপে শুভসূচনা করেছে ইকুয়েডর। আর তাতেই কাতারিরা গড়ল লজ্জার নজির। স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে যাওয়া প্রথম দলটার নাম এখন কাতার।

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে কোনো আসরে প্রথম ম্যাচের প্রথমার্ধে জোড়া গোলের নজির গড়লেন ভ্যালেন্সিয়া।
তার আগে ১৯৩৪ বিশ্বকাপে স্বাগতিক ইতালির হয়ে এই কীর্তি গড়েছিলেন অ্যাঞ্জেলো স্কিয়াভিও। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচে ইতালির ৭-১ গোলের জয়ে প্রথমার্ধে জোড়া গোল করেছিলেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print