ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মানহানির মামলা থেকে খালাস পেলেন পাঠক নিউজ সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মানহানীর একটি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজ সম্পাদক ও সংবাদ সংস্থা ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পীসহ ৪ জন।

শশুর বাড়ীতে নির্যাতনের শিকার এক গৃহবধুর পক্ষে পাঠক ডট নিউজসহ অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের জেরে সীতাকুণ্ডের নূরুল আলমের দায়েরকৃত মানহানির মামলাটি (সিআর-৪৯৪/২০২০) আজ রবিবার (২৭ নভেম্বর) দুপুরে খারিজ করে দিয়ে মামলা থেকে ৪ জনকে আব্যাহতি দেন চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ১ম এর বিচারক বেগম জিহান সানজিদা।

সাংবাদিকদের পক্ষে মামলা পরিচালনাকারী মানবাধিকার নেতা এডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, মামলাটি মূলত সাংবাদিকদের হয়রানী করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল।  যে অভিযোগে মামলা করা হয়েছে সে সোতাবেক আইনের ধারা অনুসরণ করা হয়নি।  আমরা বিজ্ঞ আদালতেবে তা বুঝাতে সক্ষম হয়েছি। আদালত আমাদের আবেদন আমলে নিয়ে মামলাটি খালাস করে দেন। তিনি বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বা আইনী ব্যবস্থা নেয়ার জন্য সরকারে প্রেস কাউন্সিল রয়েছে। মানুষ প্রেস কাউন্সিলে অভিযোগ না করে শুধুমাত্র হয়রানী করার জন্য  ফৌজদারী আদালতে মামলা করে। এটি একটি খারাপ নজির।

খালাস পাওয়া অন্যরা হলেন- ‘উইমেন ভয়েস বিডি ডট কম এর সম্পাদক সৈয়দা সাজিয়া আরফিন ও সাংবাদিক সৈয়দা ফাতেমাতুজ জোহরা ও নির্যাতিতা গৃহবধূ ফারজানা আক্তার।

মামলার বিবরণে জানা যায়, সীতাকুণ্ড সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাটের পূর্ব বাঁকখালীর নূরুল আলমের পুত্রবধূ প্রবাসী আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার (৩০) এর উপর তার শশুর নূরুল আলম ও দুই দেবর নূরুল আকবর ও মো. দিদারুল আলমর নির্যাতনের ঘটনা নিয়ে ২০২০ সালের ১৭ ডিসেম্বর পাঠক ডট নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রবাসী আনোয়ার কর্তৃক তার স্ত্রীর উপর পিতা ও ভাইদের নির্যাতনের বর্ণনা দিয়ে বাংলাদেশ দূতাবাস ও পুলিশ প্রশাসন দেয়া অভিযোগের ভিক্তিতে উক্ত প্রতিবেদন প্রকাশিত হয়।

এ প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পীসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মানহানির অভিযোগ করেন নির্যাতনের শিকার ফারজানার শশুর মো. নূরুল আলম।পরে আদালত অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন। গত ১৭ জুলাই-২০২১ ইং পিবিআইর তদন্ত কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

সাংবাদিকদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন, এডভোকেট এ, এম জিয়া হাবীব আহসান, এডভোকেট এ এই এম জসিম উদ্দিন, এডভোকেট এম হাসান আলী, এডভোকেট মো. বদরুল হাসান, এডভোকেট জিয়া উদ্দিন আরমানসহ অসংখ্য আইনজীবি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print