ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কলেজছাত্রকে গুলি করে হত্যা: দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার চন্দনপুরা এলাকায় ১৯৯৮ সালের ১৬ নভেম্বর কলেজছাত্র এম এ মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যার ঘটনায় ২ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।মামলায় অনুপ মল্লিক নামে এক আসামিকে খালাস দেওয়া হয়। দণ্ডিত আসামীরা হলো, মো. রফিক ও আজিম উদ্দিন আহমেদ রাজা।

রবিবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের চতুর্থ অতিরিক্ত দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট মো. নোমান চৌধুরী জানান, ১৯৯৮ সালের ১৬ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালী থানার চন্দনপুরা এলাকায় এম এ মাসুদ চৌধুরীকে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মাসুদের চাচা হারুন চৌধুরী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধ কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৯ নালে ৩০ অক্টোবর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এই মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষী উপস্থাপন করেন। এ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print